চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-11-04 ইং
চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার ৩৬ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে পৌর এলাকার সিএন্ডবিপাড়ার আব্দুল হালিম ভুলনকে, ১নং যুগ্ম আহ্বায়ক মল্লিক পাড়ার সৈয়দ ফরিদ আহমেদ ও ২নং যুগ্ম আহ্বায়ক গুলশানপাড়ার জনি সরোয়ারকে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছে সিএন্ডবিপাড়ার জাহাঙ্গীর হোসেন, সুমিরদিয়ার মামুন হোসেন, কোর্টপাড়ার ইমরান শেখ, শরীফ আহমেদ, পলাশপাড়ার শরীফুল ইসলাম সাহেব, মাহবুবুল আলম পিকন, হাজরাহাটির তোতা মিয়া, তালতলার সুমন কবীর, সোনা মিয়া, উজ্জ্বল হোসেন, আরামপাড়ার সুমন আহমেদ শ্যামল, সাতগাড়িরর উজ্জ্বল হোসেন, ভিমরুল্লাহর ফেরদৌস ওয়াহিদ রনি, ধোপা গর্তপাড়ার আরিফ হোসেন রানা, বেলগাছীর সাইফুল ইসলাম, নূরনগর কলোনীপাড়ার দারুদ শেখ, রেলপাড়ার শুভ, শ্যাকরাতলাপাড়ার ইয়াসিন আরাফাত ইভন, রাকিব হোসেন, মারুফ হাসান, তালতলার জুয়েল হোসেন, টুটুল মুন্সী, আরামপাড়ার সেবদুল হোসেন, সুমন খান, সুমিরদিয়ার সুমন, চন্দন, বেলগাছীর আরিফুল ইসলাম, টুটুল, সাদেক আলী মল্লিকপাড়ার সাগর, নূরনগর কলোনীপাড়ার সাদ্দাম হোসেন, সুমন, বাদশা ও নাজমুল। আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশনাও দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)