ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2021-11-04 ইং
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ যোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কমিটির সদস্যরা উপস্থিত থেকে অংশ নেন এবং সমবায় নিউ মার্কেটের সকল দোকানের মালিক ও কর্মচারীরা নিজ নিজ দোকানে থেকেই মোনাজাতে অংশ নেন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে জমায়েত না করে মাকের্টে মাইকের ব্যবস্থা করে মাকের্ট ব্যবসায়ী সমিতি। দোয়া মাহফিল পরিচালনা করেন বড় বাজার মসজিদের খতিব ও পেশ ইমাম জুনায়েদ আল হাবিবি। এসময় উপস্থিত ছিলেন, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন চপল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান নন্দন ও হাসান ইমাম বকুল। এসময় আরও উপস্থিত ছিলেন জাহিদুর রহমান সাবু, আনু, ডালিম, মো. শাহজাহান, ওমর, আকরাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)