ফেসবুকে কমেন্ট করায় যুবককে মারপিট!

আপলোড তারিখঃ 2021-11-04 ইং
ফেসবুকে কমেন্ট করায় যুবককে মারপিট! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ফেসবুকের টাইমলাইনে ভেসে বেড়ানো একটি ছবিতে ‘বিউটিফুল’ কমেন্ট করায় আবু হুজাইফা (২০) নামের এক যুবককে এলোপাতাড়ি মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া আরফানের দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে নেয়। আহত আবু হুজাইফা চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ী বনানীপাড়ার সাইদুর রহমানের ছেলে ও ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিউটের ছাত্র। জানা যায়, ‘গত তিনদিন পূর্বে ফেসবুকে একটি একটি অপরিচিত ছেলের ছবিতে ‘বিউটিফুল’ লিখে কমেন্ট করেন আবু হুজাইফা। এরপর থেকে ওই আইডির অজ্ঞাত মালিকের সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে কথাও হয় আবু হুজাইফার। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় পলাশপাড়ায় কেরাম বোর্ড খেলছিল আবু হুজাইফা। এসময় কয়েকটি মোটরসাইকেলযোগে কয়েকজন কিশোর সেখানে এসে দায়ের উল্টাপিঠ ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত আবু হুজাইফাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহত যুবক আবু হুজাইফা বলেন, ‘ফেসবুকে একটি ছবিতে ‘বিউটিফুল’ লিখে কমেন্ট করেছিলাম। কিন্তু সম্পূর্ণ অকারণে আমাকে পিটিয়ে আহত করেছে। আমি সন্ধ্যায় এটি দোকানে দাড়িয়ে ক্যারামবোর্ড খেলছিলাম। এসময় হঠাত করে কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে দোকানের সামনে এসে দাড়ায়। তখন দূরে দাড়িয়ে থাকা রুপক নামের একটি ছেলে আমাকে দেখিয়ে দেয়। তখন মোটরসাইকেলে আসা মুখে মাস্কপড়া ৬-৭ জন আমাকে শুধু বলে ফেসবুকে কমেন্ট করিস? আমি কিছু বুঝে ওঠার পূর্বেই দায়ের উল্টোপিঠ ও লাঠি দিয়ে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায়।’ জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে হুজাইফা নামের এক যুবককে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর পিঠে পিটিয়ে জখমের চিহ্ন ছিল। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’ এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এমন কোন ঘটনা সম্পর্কে আমরা কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)