মুজিবনগরে নির্বাচনী আচারণবিধি এবং আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-11-04 ইং
মুজিবনগরে নির্বাচনী আচারণবিধি এবং আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
মুজিবনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী আচারণবিধি এবং আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মেহেরপুর রাফিউল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, উপজেলা কৃষি অফিসার/রিটানিং অফিসার আনিসুজ্জামান খান, থানা ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন। এসময় বক্তব্য দেন, চেয়ারম্যান প্রার্থী আয়ূব হোসেন, আলহাজ আমাম হোসেন মিলু, মফিজুর রহমান মফিজ, তৈফিকুল বারী বকুল, কুতুব উদ্দীন, মোস্তাকিম হক খোকন কমান্ডার, রফিকুল ইসলাম গাইন রফা, মো. রেজাউর রহমান নান্নু, মিসকিন মোহাম্মদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন চার ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। মতবিনিময় সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের প্রতিশ্রুতি দেয় প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)