ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলায় পর্যটন সম্ভবনাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল তিনটারয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, জীবননগর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু প্রমুখ।
