ছবির ক্যাপশন:
জীবননগরে জাতীয় যুব দিবস উপলক্ষে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সেচ্ছাসেবী সংগঠনের ইয়ুথ এ্যাসেম্বলি ও যুব ফোরামের আয়োজনে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের শিক্ষাথীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ এ্যাসেম্বলি জীবননগর উপজেলা শাখার সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসাবুল ইসলাম মিল্টন। বিশেষ ছিলেন গয়েশপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাফিজুর রহমান, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম সাহেব, ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি জামাল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যাসেম্বলি জীবননগর শাখার সদস্য মফিজুল ইসলাম, তুহিন, সাদিয়া, নিলয়, রিয়াদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়ুথ এ্যাসেম্বলি জীবননগর শাখার সদস্য তীথ ইসলাম।
