অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চার নারী আটক

আপলোড তারিখঃ 2021-11-03 ইং
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চার নারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লেবুতলা গ্রাম থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চার বাংলাদেশি যুবতী নারীকে আটক করেছে বিজিবি। পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোর জেলার শার্শা থানার মো. জামাল হোসেনের স্ত্রী রিপা বেগম (২৫), একই জেলার বাঘারপাড়া উপজেলার মো. কুদ্দুস আলী সিকদারের মেয়ে স্বপ্না খাতুন ও খাদিজা বেগম (২৩) এবং খুলনা জেলার সদর উপজেলার আবু আল সিদ্দিক হাওলাদারের মেয়ে সাথী আক্তার (২৮)। গতকাল মঙ্গলবার মহেশপুর-৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অপরদিকে, মহেশপুর-৫৮ বিজিবি যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কুলিয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. রাব্বি আল আমিন (২০) নামের এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। তিনি রামকৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে, দুই বোতল ভারতীয় মদ। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)