ঝিনাইদহে ১৩৮ জন জটিল রোগীর মধ্যে চেক বিতরণ

আপলোড তারিখঃ 2021-11-03 ইং
ঝিনাইদহে ১৩৮ জন জটিল রোগীর মধ্যে চেক বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ক্যান্সার, কিডনি, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ১’শ ৩৮ জন রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের দেওয়া ৬৯ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের মাধ্যে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী, রেজিস্ট্রেশন অফিসার রুমানা ইয়াসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজক জানান, জেলার ৬ উপজেলা থেকে জটিল রোগে আক্রান্ত রোগীরা অনলাইনে আবেদন করলে তা যাচাই বাছাই শেষে ১’শ ৩৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)