মনোহরপুরে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-03 ইং
মনোহরপুরে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার মনোহরপুরে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী প্রবীণ কেন্দ্রে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস শুকুর, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, মনোহরপুর ইউপি সদস্য আহসান হাবীব রিপন, জাহিদুল ইসলাম টিপু, মহিলা সদস্য জাহিমা খাতুন, প্রবীণ কমিটির সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ইউনিয়ন সমন্বয়কারী ইশরাত জাহান টগর প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের ইউনিয়ন প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)