ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা সদরের ইউপি নির্বাচন বেশ জমে উঠেছে। আসন্ন এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে বেশ শক্ত অবস্থানে রয়েছে ইউনিয়নের নতুন মুখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজি আব্দুল কাদের। নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই নিজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজের অবস্থান ও পরিচিতি বাড়াতে থাকে তিনি। সর্বশেষ তফসিল ঘোষণার পর পর মাঠে নামে সমাজ সেবক হাজী আব্দুল কাদের ও তার কর্মী-সমর্থকগণ। এই সমাজ সেবক নতুন মুখ হিসেবে ইউনিয়নবাসীদের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করছেন। তিনি তার নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে নানা সমস্যাও চিহ্নিত করেছেন এবং তিনি নির্বাচিত হলে তা সব সমাধানের প্রতিশ্রুতিও দিচ্ছেন। গণসংযোগকালে তিনি নির্বাচনী এলাকায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দামুড়হুদা সদর ইউনিয়নকে দেশের মধ্যে একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সেইসাথে এই ইউনিয়নকে মাদক, সন্ত্রাসমুক্ত ইউনিয়নে পরিণত করবো। এছাড়া এ ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করা হবে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। বিগত দিনের মতো গতকাল মঙ্গলবার হাজী আব্দুল কাদের তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় উল্লেখিত প্রতিশ্রুতি দেন। গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অ্যাড আবু তালেব, সেলিম উদ্দিন বগা, মমিনুল ইসলাম মনিরসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।
