দর্শনায় আজকের বসুন্ধরা পত্রিকার প্রকাশক শওকত রেজার স্মরণে দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2021-11-02 ইং
দর্শনায় আজকের বসুন্ধরা পত্রিকার প্রকাশক শওকত রেজার স্মরণে দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের বসুন্ধরা’ পত্রিকার প্রকাশক প্রয়াত এস.এম শওকত হোসেন রেজার স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ চিনিকলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শেখ মো. শাহাব উদ্দিন। দর্শনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও দর্শনা কেরুজ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ৮ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুজ্জোহা, দর্শনা গণউন্নয়ন (সিডিএল)-এর পরিচালক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এফএ আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ.আর. নয়ন, আব্দুল হান্নান, ওয়াসিম রয়েল, মাসুম বিল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম এসএম শওকত রেজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা নেছার উদ্দিন আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)