নৌকা প্রতীকের পক্ষে মহিলা সমাবেশ করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা জুবায়ের

আপলোড তারিখঃ 2021-11-02 ইং
নৌকা প্রতীকের পক্ষে মহিলা সমাবেশ করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা জুবায়ের ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। এই ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করাতে গতকাল মঙ্গলবার বিকেলে ৯ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জুবায়ের আহমেদ সব্বির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কেন্দ্রীয় যুবলীগ নেতা জুবায়ের আহমেদ সাব্বির বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। এখন বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এসময় তিনি স্থানীয় নেতাকর্মীদের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ করেন। সমাবেশে বিভিন্নপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)