চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দামুড়হুদায় অভিযান

আপলোড তারিখঃ 2021-11-02 ইং
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দামুড়হুদায় অভিযান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে বাসার আলী (৫২) এবং একই উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের আবু তালেবের ছেলে আলী হোসেন (৪০)। আটককৃতদের ভ্রাম্যামাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরির্দশক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স কোষাঘাটা গ্রামের বাসার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বাসার আলীর স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। এদিকে, গতকাল বেলা ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম চিৎলা নতুনপাড়া গ্রামের আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলী হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত বাসার আলী ও আলী হোসেনকে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)