মহেশপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2021-11-02 ইং
মহেশপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ৮ হাজার ৮৮০ জন প্রান্তিক কৃষকের মধ্যে এ বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেল পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কৃষি কর্মকর্তা হাসান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, সাবেক চেয়ারম্যান আকিদুল ইসলাম, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। পরে প্রধান অতিথি প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)