চুয়াডাঙ্গা সদর থানার ওসির নামে ফেসবুক পেজ খুলে অপপ্রচার

আপলোড তারিখঃ 2021-11-02 ইং
চুয়াডাঙ্গা সদর থানার ওসির নামে ফেসবুক পেজ খুলে অপপ্রচার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীনের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে অপপ্রচারের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। গত শনিব ও রোববার (৩০ ও ৩১ অক্টোবর) টানা দুই দিনের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার আশুলিয়া থেকে তাঁদের আটক করে নারায়ণগঞ্জ ডিবি এবং ডবলমুরিং থানা পুলিশ। পরে তাদের চট্টগ্রামের ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর থানার কাউকান্দি গ্রামের হাসপাতাল এলাকার রফিক মিয়ার ছেলে মো. নবী নুর হোসেন (২০) ও মোবারক হোসেন (২২)।চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে সেখানে মুক্তিযোদ্ধার বিপক্ষের অপশক্তির নামে প্রশংসামূলক বক্তব্য প্রচার করে তারা। এ ঘটনায় প্রথমে ডবলমুরিং থানায় জিডি করেন ওসি মহসীন। এরপর গত ১৭ অক্টোবর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন তিনি।এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমার নামে ফেসবুক পেজ খুলে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছিল। এ ব্যাপারে মামলা করার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছে, সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)