ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার উথলী বাজারের দোকান ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উথলী বাজার দোকান মালিক কমিটির আয়োজনে বাজারের চটকাতলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উথলী বাজার দোকান মালিক কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও দামুড়হুদা উপজেলার পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, উথলী বাজার দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর ও উথলী বাজার দোকান মালিক কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উথলী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলম উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উথলী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মঈনুল হাসান মঈন, আশরাফুল হক রতন, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন সণ্টু, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উথলী বাজার দোকান মালিক কমিটির কোষাধ্যক্ষ ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
