চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সভা ৩ ডিসেম্বর

আপলোড তারিখঃ 2021-11-01 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সভা ৩ ডিসেম্বর ছবির ক্যাপশন:
আগামী ৩ ডিসেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালযে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান।এসময় ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, রেডক্রিসেন্ট ডেলিগেট ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবির, বিলকিস জাহান এবং ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, রেডক্রিসেন্ট ইউনিট করোনা মহামারিতে আর্তমানবতার সেবাই মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ করেছে এবং দরিদ্র ও অসহায় ৩ শ পরিবারকে নগদ ২৫০০ করে টাকা সহযোগিতা করেছে। যুব রেডক্রিসেন্ট হাসপাতালে করোনা টিকা প্রদানে সার্বিক সহযোগিতা করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)