চুয়াডাঙ্গা বারের সিনিয়র সদস্য মুন্সী আব্দুর রশীদের মৃত্যুতে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-01 ইং
চুয়াডাঙ্গা বারের সিনিয়র সদস্য মুন্সী আব্দুর রশীদের মৃত্যুতে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মুন্সী আব্দুর রশীদের মৃত্যুতে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট রেফারেন্স এবং জেলা আইনজীবী সমিতি ভবনে শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি তালিম হোসেনের সঞ্চালনায় কোর্ট রেফারেন্সে মরহুমের জীবন-বৃত্তান্ত পাঠ করেন বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক। জেলা ও দায়রা জজ জিয়া হায়দার মরহুম আইনজীবীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত করেন। অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন মরহুম আইনজীবীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কোর্ট রেফারেন্সের পর মরহুম আইনজীবীর স্মরণে জেলা জজ জিয়া হায়দার আদালতের বিচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এরপর জেলা আইনজীবী সমিতি ভবনের নীচতলায় বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বারের সেক্রেটারি তালিম হোসেন। শোকসভায় মরহুম আইনজীবী মুন্সী আব্দুর রশীদ ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল বাসেত মজুমদার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, মোল্লা আব্দুর রশিদ, নুরুল ইসলাম ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারি এস এম রফিউর রহমান, শামীম রেজা ডালিম, আসম আব্দুর রউফ ও আবুল বাসার, সিনিয়র আইনজীবী শাহ আলম, বজলুর রহমান, মইনুদ্দিন মইনুল, মানি খন্দকার ও মুনিবুল হাসান পলাশ প্রমুখ বক্তব্য দেন। মরহুম আইনজীবী মুন্সী আব্দুর রশীদ ১৯৫৩ সালের ২ জুলাই জীবননগরের সেনেরহুদা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল বারী এবং মাতার ছাদিরুন নেছা। মুন্সী আব্দুর রশীদ ১৯৬৭ সালে উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৯ সালে দর্শনা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮২ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে যশোর ‘ল’ কলেজ থেকে ল’ পাশ করেন। ১৯৮৮ সালের ৮ এপ্রিল বার কাউন্সিলে এনরোলমেন্ট প্রাপ্ত হন এবং চুয়াডাঙ্গা বারে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুন্সী আব্দুর রশীদ গত ২৯ অক্টোবর সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। শোকসভায় বক্তারা বলেন, মুন্সী আব্দুর রশীদ সামাজিক ব্যক্তিত্ব হিসেবে সমাজে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত মিষ্টভাষী, সদালপী এবং আইনপেশার সফল ব্যক্তি ছিলেন। আইনজীবী সমিতি তাঁর মৃত্যুতে গভীর শোকাহত ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মুন্সী আব্দুর রশীদকে চিরকাল কৃতজ্ঞতার সাথে মনে রাখবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)