৬ কেজি রুপাসহ কার্পাসডাঙ্গার সুমন আটক

আপলোড তারিখঃ 2021-11-01 ইং
৬ কেজি রুপাসহ কার্পাসডাঙ্গার সুমন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলঙ্কারসহ সুমন হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সুমন হোসেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাশারের ছেলে। তবে এসময় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সেলিম রেজা ও এএসআই আলিম ফোর্স নিয়ে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসান। সন্দেহ হলে বংকিরা গোবিন্দপুরের মাঠে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা। ডিবি পুলিশ দেখে ইজিবাইক চালক সুমন হোসেন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অলঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বর্তমান ঝিনাইদহের বিভিন্ন এলাকা দিয়ে সোনা ও রুপার গহনা পাচার হচ্ছে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)