আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসে ইউনুস আলীর যোগদান

আপলোড তারিখঃ 2021-11-01 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসে ইউনুস আলীর যোগদান ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসে নবগত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে ইউনুস আলী যোগদান করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাঁর নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ও অবসরপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবুল কাশেম। নবাগত আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের সিনিয়র অফিস সহায়ক কাজী ফরিদ উদ্দীন ও অফিস সহায়ক মতিউল হক। নবগত ভূমি সহকারী কর্মকর্তাকে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন দলিল লেখক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জীবননগর উপজেলা সাব-রেজিস্ট্রারের অধীনে দলিল লেখক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বাহাউদ্দীন, আবু-জাফর, সালাহ্ উদ্দীন সুমন তরফদার, আলাউদ্দীন মণ্ডল, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, ওয়ালী উল্লাহ, আহসান হাবীব, শরিফুল ইসলাম মিঠু ও বাচ্চু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)