কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-10-30 ইং
কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইজিবাইকে চার্জ দিতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সামাদ (৩৫) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বিদ্যুৎস্পৃষ্ট আব্দুস সামাদকে উদ্ধার করে হাপসাতালে নেওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুস সামাদ হরিরামপুর গ্রামের স্কুল পাড়ার মৃত ইয়াসিন আলীর ছেলে। এদিকে, দুই সন্তানের জনক আব্দুস সামাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)