আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-30 ইং
আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা কলেজ রোডের বিশ্বাস টাওয়ারে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষকলীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ। এসময় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)