মেহেরপুরে বই পড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-30 ইং
মেহেরপুরে বই পড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মেহেরপুরে এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে গাংনী সরকারী ডিগ্রি কলেজ প্রাজ্ঞনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও লকডাউনে আমার মা বইয়ের লেখক এবং অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের র্নির্বাহী পরিচালক রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা ব্যবস্থাপক কবি ও গবেষক ড. সাইফ ফাতেউর রহমান। সর্বজন শ্রদ্ধীয় শিক্ষাবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমীনা পারভীন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও অনুষ্ঠানের সদস্য সচিব গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। কমিটির সদস্য আবু সাদাত সায়েম পল্টুর পরিচালনায় অনুষ্ঠানে গাংনী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম, গাংনী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, গাংনী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক শফি কামাল পলাশ, গাংনীর বাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজামান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের মোমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)