চুয়াডাঙ্গায় পদধ্বনির ১৪৩২তম আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-30 ইং
চুয়াডাঙ্গায় পদধ্বনির ১৪৩২তম আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৪৩২তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের শহীদ আলাউল ইসলাম অ্যাসোসিয়েশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। পদধ্বনি আসরের শুরুতেই আব্দুস সালাম দৌলতীর একক কাব্যগ্রন্থ ‘বলবে কথা বলবে’-এর মোড়ক উন্মোচন করা হয়। অতঃপর তাঁর কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন সুমন ইকবাল, ফয়সাল আহমেদ (দর্শনা), মেহজাবিন শাপলা (দর্শনা), নজরুল ইসলাম (দর্শনা) ও মুর্শিদ আলম (মদনা)। মোড়ক উন্মোচন পর্বে শুভেচ্ছা বক্তব্য ও আলোচনা করেন অমিতাভ মীর। অনুভূতি ব্যক্তসহ কবিতা পাঠ করেন ‘বলবে কথা বলবে’ কাব্যগ্রন্থের কবি আব্দুস সালাম দৌলতী। এই কাব্যগ্রন্থের ওপর মূল আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ সূচনা বক্তব্য দেন। নজির আহমেদের সঞ্চালনায় সরচিত লেখা পাঠ করেন সুমন মালিক, মুর্শিদ আলম, নজরুল ইসলাম, মেহজাবিন শাপলা, সুমন ইকবাল, হারুন-অর রশিদ, ফয়সাল আহমেদ ও এম এ মামুন। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান। সংগীত পরিবেশন করেন মেহজাবিন শাপলা। পঠিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. হেদায়েত উল্লাহ, রিচার্ড রহমান, আহাদ আলী মোল্লা, মো. আলাউদ্দীন, অধ্যক্ষ শাজাহান আলী বিশ্বাস ও রতন আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)