চুয়াডাঙ্গায় উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-10-30 ইং
চুয়াডাঙ্গায় উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সত্য ও সুন্দরের আকাক্সক্ষায় মুক্ত মানুষের মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন ও সংগ্রামের শপথ নিয়ে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় উদীচী শিল্পীগোষ্ঠী। নানাবিধ কারণে লাখো লাখো মানুষের রক্তস্নাত স্বদেশ আজ তমসাচ্ছন্ন। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের বছরে ‘নৈঃশব্দ ভেঙে জেগে ওঠো দ্রোহে’ স্লোগান ধারণ করে সারাদেশে বছরের ২৯ অক্টোবর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। গতকাল শুক্রবার শহীদ হাসান চত্ত্বরে স্মৃতিসৌধের পাদদেশে উদীচী, চুয়াডাঙ্গা জেলা সংসদ আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার ও জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) জনাব হাবিবুর রহমান, সংগঠন পতাকা উত্তোলন করেন জেলা ও শাখা সংসদের নেতৃবৃন্দ জেলা সংসদের সহ-সভাপতি আব্দুস সাত্তার, ডিঙ্গেদাহ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জগন্নাথপুর শাখার সভাপতি ইকবাল হোসেন, সরোজগঞ্জ শাখার সহ-সাধারণ সম্পাদক মাসনাদ, দর্শনার শাখার আনোয়ার জোয়ার্দার। অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুল হক, সৈয়দ মজনুর রহমান, জাহাঙ্গীর আলম, বদরুল আলম ফিট্টু, হামিদুল হক মুন্সী, লিটু বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন অরিন্দমের আব্দুস সালাম, অনির্বাণের সাজ্জাদ হোসেন, সংলাপের নজির আহম্মেদ। আবৃত্তি করেন অনির্বাণের কবিরুল হক লিপু, উদীচীর ফয়সাল জোয়ার্দার, জুবাইর হাসান, বিপ্লব কুমার এবং আবৃত্তি পর্ষদের বাচিকশিল্পীগণ। গণসঙ্গীত ও লালনগীতি পরিবেশন উদীচীর শিল্পীবৃন্দ আদিল হোসেন, শাওন রায়, মিলন অধিকারী, জহিরুল, পুতুল, রাকিব, লিমন ও শম্পা। বাদ্যযন্ত্রে শ্রীদাম, তন্ময় ও লিটন। অনুষ্ঠান সঞ্চালনায় হাবিবি জহির রায়হান ও শাওন রায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)