দর্শনায় ফার্মেসিতে অগ্নিকাণ্ড!

আপলোড তারিখঃ 2021-10-30 ইং
দর্শনায় ফার্মেসিতে অগ্নিকাণ্ড! ছবির ক্যাপশন:
দর্শনা রেলবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ফার্মেসির ওষুধ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দর্শনা রেল বাজার বটতলার আশরাফুন সুপার মার্কেটের মনজু ফার্মেসিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে দর্শনা ফায়ার সার্ভিসের একটি টিম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের নাজমুল হক জানান, রাত ১টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আগুণ নিয়ন্ত্রণে নেওয়ার ফলে ২ লাখ টাকার মালামাল ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আর আগুণে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ হাজার টাকার মালামাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)