শীত পড়লেও চাহিদা নেই লেপের, দুশ্চিন্তায় কারিগররা

আপলোড তারিখঃ 2021-10-29 ইং
শীত পড়লেও চাহিদা নেই লেপের, দুশ্চিন্তায় কারিগররা ছবির ক্যাপশন:
শীতের আগমনী বার্তা দিচ্ছে সাত সকালের ঘন কুয়াশা। ঠাণ্ডা পড়তে শুরু করেছে গ্রামীণ জনপদে। চুয়াডাঙ্গা সদরে ইতোমধ্যেই বিক্রি বেড়েছে শীতবস্ত্রের। তবে সমস্যায় পড়েছেন ধুনুরিরা।প্রতিবছর শীত পড়তেই লেপ তৈরির জন্য অর্ডার পেয়ে থাকেন তারা। এ দিকে লেপের তুলনায় কম্বলের চাহিদা বাড়ায় ধুনুরিদের আর সেই রকম অর্ডার পাওয়া হয় না। আগে প্রতি বছর শীতের মৌসুমে একজন ধুনুরি প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতেন। সেই উপার্জন এখন তলানিতে ঠেকেছে। গত বছরের তুলনায় এ বছর অর্ধেকেরও কম লেপ বানানোর অর্ডার পেয়েছেন ধুনুরিরা। এর কারণ হিসেবে ধুনুরিদের ধারণা, প্রতি বছর বাইরে থেকে বহু ব্যবসায়ী কম্বল এনে দোকান ও বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করে। ফলে তাদের তৈরি লেপের তুলনায় ক্রেতা আকৃষ্ট হচ্ছেন বাহারি কম্বলের দিকেই। তুলা ব্যবসায়ী কামাল হোসেন বলেন, শীতের সময় ছাড়াও আগে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে তুলার লেপের চাহিদা ছিল। কিন্তু বর্তমানে মানুষ লেপের তুলনায় কম্বল বেশি পছন্দ করছেন। যার জন্য ধুনুরিদের ব্যবসায় ভাটা পড়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)