চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের যুবসদস্যদের ঢাকায় গমন

আপলোড তারিখঃ 2021-10-29 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের যুবসদস্যদের ঢাকায় গমন ছবির ক্যাপশন:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের যুব সদস্য রাজাউজ্জামান ও শরিফা সুহাসিনী রেডক্রিসেন্টের উদ্যোগে ওয়াশবিষয়ক তিন দিনের প্রশিক্ষণে রাজধানী ঢাকায় পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার তিন দিনের প্রশিক্ষণের উদ্দেশ্যে তাঁরা চুয়াডাঙ্গা ত্যাগ করেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য চুয়াডাঙ্গা সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র রাজাউজ্জামান ও একই কলেজের রসায়ন বিভাগের শেষবর্ষের ছাত্রী শরিফা সুহাসিনী তিন দিনের ওয়াশ প্রশিক্ষণের জন্য ঢাকায় গেছেন। তিন দিনের প্রশিক্ষণ ২৯ অক্টোবর শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সারা দেশের ৬৮টি ইউনিটের মধ্যে ১২টি জেলা এই প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। তারমধ্যে মধ্যে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট অন্যতম। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান বলেন, রেডক্রিসেন্ট সদর দপ্তর আয়োজিত তিন দিনের প্রশিক্ষণে রাজাউজ্জামান ও শরিফা সুহাসিনী উন্নত প্রশিক্ষণ নিয়ে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের মুখ উজ্জ্বল করবে এ প্রত্যাশা করছি এবং তাদের সাফল্য কামনা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)