জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-10-29 ইং
জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে খয়েরহুদা গ্রাম থেকে ১৪৪ বোতল ফেনসিডিলসহ আজাদ হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আজাদ হোসেন উপজেলার খয়েরহুদা গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়।   জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) সুখেন্দু বসুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা ফোর্স নিয়ে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মাদক ব্যবসায়ী আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ঘর থেকে ১৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী আজাদকে আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, মাদক ব্যবসায়ী আজাদ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল বলে আমরা জানতে পারি। গোপন সংবাদের ভিত্তিত্বে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আজাদকে আটক করা হয়। এ বিষয়ে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)