মহেশপুরের নাটিমায় নৌকার দুই সমর্থককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-10-29 ইং
মহেশপুরের নাটিমায় নৌকার দুই সমর্থককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থীর লোকজন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাটিমা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাটিমা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মমিন খাঁন ও সদস্য ইমরান হোসেন। তাদের রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় ইউনিয়নজুড়ে উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনে বিদ্রোহী প্রার্থীর ইন্ধন আছে বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে। আহতদের অভিযোগ, গণসংযোগ করার সময় নাটিমা গ্রামের শরিফুল ইসলাম ও কানা বাবু নৌকা মার্কার সমর্থকদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল কাশেম মাস্টার জানান, নাটিমা মাদ্রাসার সামনে নৌকা মার্কার পোস্টার টাঙানোর অপরাধে মমিন ও ইমরানকে কুপিয়ে জখম করা হয় বলে তিনি মনে করেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার রাতে পোস্টার টাঙানো নিয়ে মারামারি হয়েছে শুনেছি। ঘটনা জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, নাটিমা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মাস্টার ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)