ছবির ক্যাপশন:
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল মামুনের নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা করেছে মেহেরপুরের গাংনীর উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় তেঁতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলির সভাপত্বিতে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু।
