ফরিদপুরে বাসচাপায় দামুড়হুদার তুহিনের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2021-10-29 ইং
ফরিদপুরে বাসচাপায় দামুড়হুদার তুহিনের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
দামুড়হুদা থেকে ফরিদুপর যাওয়ার পথে বাসচাপায় মো. তুহিন রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদুপর জেলা সদরের কানাইপুরের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন চুয়াডাঙ্গার দামুড়হুদা দশমী পাড়ার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদা দশমী পাড়ার তুহিন রানা মাদারীপুরে একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করেন। সে সুবাদে মার্কেটে কাজ করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হলে ফরিদপুর জেলার কানাইপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আত্মীয়-স্বজন তাঁর লাশ উদ্ধার করে বাড়িয়ে নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় জানাজা শেষে দশমী কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)