ফরিদপুরে বাস চাপায় দামুড়হুদার যুবক নিহত

আপলোড তারিখঃ 2021-10-28 ইং
ফরিদপুরে বাস চাপায় দামুড়হুদার যুবক নিহত ছবির ক্যাপশন:
ফরিদপুরে বেপরোয়া বাসের চাপায় দামুড়হুদার তুহিন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে শহরতলীর কানাইপুরের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার তুইন রানা (২৫)নামের এক যুবক ফরিদপুর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত তুহিন রানা দামুড়হুদা দশমী পাড়ার মৃত আব্দুল ওয়াহেদ মন্ডলের ছেলে ও দামুড়হুদা যুবলীগ নেতা শাহিন উদ্দীনের ছোট ভাই। আজ সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কানাইপুরের মল্লিকপুর এলাকায় ফরিদপুরগামী ওই মোটরসাইকেলটিকে চাপা দেয় মাগুরাগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই আরোহী তুহিনের মৃত্যু হয়। মৃত তুহিনের চাচা ইসমাইল হোসেন জানান, তুহিন মাদারীপুর এক কিটনাশক কোম্পানিতে চাররি করতো। সে মধুখালি বাসা নিয়ে থাকতো।আজ সকালে সে নিজ মোটরসাইকেল যোগে মধুখালি থেকে মাদারীপুর যাওয়ার পথে বেলা ১০টার দিকে ফরিদপুর পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রী বাহি বাসের সাথে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে পড়ে ঘঁনাস্থলেই নিহত হয়। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. আল মামুন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)