আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2021-10-28 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবুল কাশেমের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ও জীবননগর উপজেলা সাব-রেজিস্ট্রারের অধীনে দলিল লেখক বাহাউদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মতিউল হক। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক সালাহ উদ্দীন সমুন তরফদার, আবু- জাফর, বাহাউদ্দীন ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়ার দলিল লেখক রবিউল ইসলাম, আলাউদ্দীন মণ্ডল, শফিকুল ইসলাম, আহসান হাবীব, শরিফুল ইসলাম মিঠু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু-কিশোর মঞ্চের সাধারণ সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ ও কাজী ইব্রাহিম হোসেন ক্লিন। সংবর্ধনা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও বিশেষ মোনাজাতটি পরিচালনা করেন দলিল লেখক সালাহ উদ্দীন সুমন। দোয়া অনুষ্ঠান শেষে দলিল লেখক সমিতির পক্ষ থেকে বিদায়ী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবুল কাশেমের হাতে উপহার-সামগ্রী হিসেবে ১টি পবিত্র কুরআন শরীফ, ১টি জায়নামাজ, ১টি টুপি ও ১টি তজবিহ তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)