আলমডাঙ্গায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের নির্ধারিত জমিতে সাইনবোর্ড স্থাপন

আপলোড তারিখঃ 2021-10-28 ইং
আলমডাঙ্গায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের নির্ধারিত জমিতে সাইনবোর্ড স্থাপন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা শহর সংলগ্ন উত্তরা ফিলিং স্টেশনের পিছনে ব্র্যাক অফিস রোডে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের নির্ধারিত জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ক্রয় ও দানকৃত জমিতে নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপন করেন পরিষদের উপদেষ্টা ও পৌর মেয়র হাসান কাদির গণু। সমিতির অন্যতম সদস্য ও বণিক সমিতির সহসভাপতি হাজি মো. এনামুল কবির জমি ক্রয় বাবদ পরিষদের ফান্ডে হাসান কাদির গনু ও কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও পরিষদের সদস্যদের সামনে মেয়রের হাতে ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক আরেফিন মিঞা মিলন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আলাউদ্দিন মিয়া, লিয়াকত আলী মোল্লা (লিপু), জমিদাতা ও বিক্রেতা মো. ঠান্ডু মিয়া ও আসমান মিয়া। পরিশেষে হাসপাতাল প্রতিষ্ঠানে সফলতা কামনা করে মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)