ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার মোট ৪টি ইউনিয়নে ১৬ জন চেয়ারম্যানসহ মোট ২৪২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থীকে প্রতীক দেওয়া হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণা করার পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যানদের প্রতীক দেওয়া হয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হযরত আলীকে নৌকা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরকে আনারস, জেলা আইন ও মানবধিকারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজিকে হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম মিল্টনকে মোটরসাইকেল, কার্পাসডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জেলা কমিটি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংঠিনক সম্পাদক আওয়ামী লীগের মনোনিত খলিলুর রহমানকে নৌকা, থানা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হককে চশমা, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিমকে আনারস ও আব্দুল কাদির হাতপাখা প্রতীক পেয়েছেন।
জুড়ানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জেলা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সোহরাব হোসেনকে নৌকা, মোনাজাত হোসেনকে গোলাপ ফুল, রুহুল আমিনকে মোটরসাইকেল ও সজীব মাহমুদ হাতপাখা প্রতীক পেয়েছেন। কুড়ুলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাফিউদ্দীন টুটুলকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী সরফরাজ উদ্দীনকে আনারস, কামাল উদ্দীনকে মোটরসাইকেল ও আক্তারুজ্জামান গোলাপ ফুল প্রতীক পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী আসনে ৫৪ জন ও ১৭২ জন সদস্যকে বিভিন্ন প্রতীক দেওয়া হয়েছে। উপজেলা রিটার্নিং অফিসার ইসহাক আলী সত্যতা নিশ্চিত করে বলেন, সকল প্রার্থীদের সামনে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
