চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-10-27 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সুমন মণ্ডল ওরফে সদু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত সদু (৫০) দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ার মৃত সুবাদ মণ্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ফোর্স নিয়ে সদুর বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে সদুকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)