জীবননগর উপজেলা বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-27 ইং
জীবননগর উপজেলা বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা লোকমোর্চার বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোকমোর্চার বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালার উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. পিপি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)