জীবননগরে ইউএনও আরিফুল ইসলামকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2021-10-27 ইং
জীবননগরে ইউএনও আরিফুল ইসলামকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে জীবননগর উপজেলা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)