চুয়াডাঙ্গা সদরের নবাগত ইউএনও’র সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

আপলোড তারিখঃ 2021-10-27 ইং
চুয়াডাঙ্গা সদরের নবাগত ইউএনও’র সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়ার সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন হিজলগাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে হিজলগাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সহসভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক লাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমএআর, নয়ন, অর্থ সম্পাদক মাহফুজ আলম, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি, সদস্য হাফিজুর রহমান প্রমুখ। ৭ই অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শামীম ভূইয়া। এই কর্মকর্তা হিজলগাড়ী প্রেসক্লাব নেতৃবৃন্ধের সঙ্গে মতবিনিময়কালে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সাংবাদিকসহ সদর উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)