চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতি সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-10-27 ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতি সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে দলীয় নেতাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তাই স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত সভাটি সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। আগামী ৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সভা হওয়ার দিনক্ষণ ধার্য করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সভাপতির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন। স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে সভা করার জন্য যাবতীয় কার্য ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এই বর্ধিত সভাকে ঘিরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত ও গতিশীল হবে বলে আশা করছি। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির আহমেদ, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন হেলাসহ অন্যান্য নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)