চুয়াডাঙ্গায় ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে ডিসি নজর`ল ইসলাম

আপলোড তারিখঃ 2021-10-26 ইং
চুয়াডাঙ্গায় ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে ডিসি নজর`ল ইসলাম ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফুটবলে দামুড়হুদা উপজেলা একাদশ আলমডাঙ্গা উপজেলা একাদশকে এবং হ্যান্ডবলে আলমডাঙ্গা উপজেলা দল জীবননগর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণের আগে সেখান সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজর`ল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজর`ল ইসলাম সরকার বলেন, মাদকের বির`দ্ধে অবস্থান নিতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। মাদক থেকে বিরত থাকতে খেলার বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা সীমান্ত এলাকা চুয়াডাঙ্গায় প্রবেশ করেছে বহু আগেই। আইনশৃঙ্খলা বাহিনী যথাসাধ্য মাদক জব্দ করেছে। পাচারে জড়িত অনেকেই আইনের আওতায় এসেছে। এখনো বহু মাদক কারবারি কারান্তরীন আছে। মাদকের আগ্রাসন থেকে ছাত্র-যুব সমাজকে রক্ষা করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। যেখানে সকলের অংশগ্রহণে মাদক থেকে দূরে থাকা যাবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নজর`ল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোায়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসক নজর`ল ইসলাম সরকারক সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মননা স্মারক তুলে দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ। জেলা প্রশাসনর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এনডিসি সবুজ কুমার বসাক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহার`ল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, খন্দকার টুটুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)