চুয়াডাঙ্গায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে আলোচনা সভায় এডিসি শারমিন আক্তার

আপলোড তারিখঃ 2021-10-26 ইং
চুয়াডাঙ্গায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে আলোচনা সভায় এডিসি শারমিন আক্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ডিসি কোর্ট চত্বরে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এশিয়া ফাউন্ডেশন ও হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় সুজন চুয়াডাঙ্গা শাখা কর্মসূচিটি বাস্তবায়ন করে। সুশাসনের জন্য নাগরিক-সুজন-এর সভাপতি প্রফেসর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সুজনের সমন্বয়কারী নুঝাত পারভিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য ও প্রবন্ধ পাঠ করেন হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের সমন্বয়কারী গিয়াস উদ্দিন। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহা, আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া, নারীনেত্রী লায়লা শিরিণ বক্তব্য দেন। আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. মনির`জ্জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা র`কসানা ছন্দা, সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার বলেন, অসৎ পথে উপার্জন করলে, তা সুখকর হবে না। সরকারি দপ্তরে সিটিজেন চার্টার করা হয়েছে। জনগণ যেন হয়রানি না হয়। ভূমি উন্নয়ন কর, অনলাইনে জমা দিতে পারছি। তথ্য অধিকার আইন হয়েছে। তথ্য পাওয়াটা অধিকার। তথ্য দিতে হবে। তরণদের মধ্যে জাতীয় শুদ্ধাচার কৌশলের চর্চা ছড়িয়ে দিতে হবে। আমরা সকলে মিলে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। তিনি আরও বলেন, সুশাসন নিশ্চিত করতে শুদ্ধাচার প্রয়োজন। শুদ্ধাচার ছাড়া দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া সম্ভব নয়

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)