মুজিবনগরে মোটরসাইকেলে রেস দিতে গিয়ে প্রাণ হারালেন যুবক

আপলোড তারিখঃ 2021-10-26 ইং
মুজিবনগরে মোটরসাইকেলে রেস দিতে গিয়ে প্রাণ হারালেন যুবক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেলে রেস দিতে গিয়ে প্রাণ হারালেন এক বন্ধু। এ ঘটনায় আহত হয়েছেন সাথে থাকা আরেক বন্ধু। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের প্রবেশ মুখে অবস্থিত গেটের সাথে সরাসরি ধাক্কা লাগলে এ দুর্ঘটনাটি ঘটে। ২৫ বছর বয়সী নিহত চাঁদ মিয়া মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আসাদুল হকের ছেলে। আহত হয়েছেন মোটরসাইকেলের পিছনে বসে থাকা বন্ধু একই গ্রামের রিজো আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের গেট পযর্ন্ত ১৮ মিনিটের পৌঁছানোর জন্য রেস দেন দুই বন্ধু চাঁদ মিয়া ও রিজো আহমেদ। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাবে এমন প্রতিযোগিতার অংশ হিসেবে রাধাকান্তপুর থেকে মুজিবনগরে এসে পৌঁছানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি প্রবেশ গেটের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলে থাকা দুজন গুর`ত্বর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক চাঁদ মিয়াকে মৃত ঘোষণা করেন। এবং আহত রিজো আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, আহত একজন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ এখনো পুলিশ হেফাজতে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আর দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)