চুয়াডাঙ্গায় সাপের কামড়, শিশুসহ দুজন হাসপাতালে

আপলোড তারিখঃ 2021-10-25 ইং
চুয়াডাঙ্গায় সাপের কামড়, শিশুসহ দুজন হাসপাতালে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সাপের কামড়ে শিশুসহ দুজন হাপসাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড় ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। সাপের কামড়ের শিকার দুজন হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ের মাবুদ হোসেনের শিশু কন্যা আমেনা আক্তার (৩) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার বুজরুকগড়গড়ি বনানীপাড়ার মৃত পটল মণ্ডলের ছেলে মোহাম্মদ আলী (৫৬)। শিশু আমেনার মা নার্গিস আক্তার বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমার মেয়ে আমেনা বাড়ির আঙিনায় খেলা করছিল। আমি বাড়ির মধ্যেই কাজ করছিলাম। এসময় হঠাৎ মেয়ের চিৎকারে আমি ছুটে যেয়ে দেখি একটি সাপ আমেনার থেকে দূরে চলে যাচ্ছে। এসময় আমি দ্রুত মেয়েকে কাছে নিয়ে তার শরীরে বিভিন্নস্থানে দেখলে পায়ের কাছে কামড়ের চিহ্ন দেখতে পায়। সময় নষ্ট না করে তখনই মেয়ের বাবাকে সঙ্গে করে হাপসাতালে চলে আসি। চিকিৎসক আমেনাকে ভর্তি করেছে।’ এদিকে, গতকাল সন্ধ্যায় জাল দিয়ে মাছ ধরার সময় সাপের কামড়ের শিকার হন মোহাম্মদ আলী। তিনি জানান, বুজরুকগড়গড়ি বনানীপাড়ার অ্যাপেক্স ইটের ভাটার সামনে জমে থাকা পানিতে মাছ শিকারের জন্য দুপুরে জাল পেতে রাখেন তিনি। সন্ধ্যায় জালে মাছ বেধেছে কি না দেখার জন্য পানিতে নামেন তিনি। এসময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। তখতি তিনি পানি থেকে উঠে বাড়িতে চলে যান এবং পরিবারের সহায়তায় সদর হাপসাতালে ভর্তি হন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাপের কামড়ের শিকার শিশু আমেনা শঙ্কামুক্ত হওয়ায় গতকাল রাতে তাকে ছুটি দেয় হাপসাতাল কর্তৃপক্ষ। তবে হাপসাতালের পুরুষ মেডিসিন বিভাগের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মোহাম্মদ আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)