কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিশুর

আপলোড তারিখঃ 2021-10-25 ইং
কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিশুর ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়ার খোকসায় ট্রাকচাপায় দুই শিশু নিহত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কুমারখালী বড়ইচারা গ্রামের রফিকের ছেলে রাতুল (১০) ও খোকসা মোড়াগাছার আক্তার মালিথার ছেলে শাহেদ (১৪)। সম্পর্কে তারা খালাতো ভাই। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রাতুল ও শাহিন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজবাড়ী মুখী রডবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)