জীবননগরে কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটির দাবিতে দপ্তরী কাম প্রহরীদের স্মারকলিপি পেশ

আপলোড তারিখঃ 2021-10-25 ইং
জীবননগরে কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটির দাবিতে দপ্তরী কাম প্রহরীদের স্মারকলিপি পেশ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরীদের হাইকোর্টের রায় অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ সমিতি জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিনের নিকট এ স্মারকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মহন মিয়া, জীবননগর উপজেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম আলী, শাওন, দোলন, ইয়াছিন, আলামিন, নাজমুল, কলিম, সুজন, জসিম, সলিম, ইমামুল, জিয়া, আক্তার, বাবুল, মিজানুর, নজরুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)