চুয়াডাঙ্গায় জনতা ব্যাংকের রোড শো

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
চুয়াডাঙ্গায় জনতা ব্যাংকের রোড শো ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালুকরণ উপলক্ষে ‘রোড শো’ করেছে জনতা ব্যাংক। ব্যাংকটির চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জনতা ব্যাংকের এরিয়া অফিসের সামনে থেকে ব্যানার, ফেস্টুন সম্বলিত এক বিশাল ‘রোড শো’ হয়। চুয়াডাঙ্গা জনতা ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন পেশাদারী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আয়োজিত রোড শো-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জনতা ব্যাংক লিমিটেডের এরিয়া অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক শামসুজ্জোহা। আরও উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল ইছাহক আলী ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ। ‘রোড শো’তে লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তারা আপামর জনগণকে সরকারের বিভিন্ন সেবা ফি (যেমন পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সার-চার্জ) নিকটস্থ জনতা ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে জমাদানের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সহকারী মহা-ব্যবস্থাপক শামসুজ্জোহা বলেন, ‘স্বয়ংক্রিয় চালান’ পদ্ধতি চালু হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি সময়ের দাবি। এর ফলে গ্রাহক সেবা প্রদানে জনতা ব্যাংক আরো একধাপ এগিয়ে গেল। জনতা ব্যাংকে ট্রেজারী চালান পদ্ধতি চালু করার জন্য সংশ্লিষ্ঠ সকলকে বিশেষ করে ব্যাংকের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদকে চুয়াডাঙ্গা জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। ‘রোড শো’টি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসের সামনে এসে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)