জীবননগর মনোহরপুর ইউনিয়ন কৃষক সংগঠন গঠন সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
জীবননগর মনোহরপুর ইউনিয়ন কৃষক সংগঠন গঠন সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগর মনোহরপুর ইউনিয়ন কৃষক সংগঠন গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় মনোহরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পর্যায়ে এই কৃষক সংগঠন গঠন সভা অনুষ্ঠিত হয়। কৃষক সংগঠন সভায় আকিমুল ইসলামকে সভাপতি ও রাজেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট মনোহরপুর ইউনিয়ন কৃষক সংগঠন গঠন করা হয়। আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন। এসময় আরও উপস্থিত ছিলেন, চাষাবাদ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মসিউর রহমান। মনোহরপুর  ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সভায় উপস্থিত ৭৩ জন কৃষক প্রতিনিধির মতামতের ভিত্তিতে  মনোহরপুর  ইউনিয়ন কৃষক সংগঠন গঠন করা হয়। সমগ্র সভাটির পরিচালনা করেন চাষাবাদ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)