চুয়াডাঙ্গায় লুৎফর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
চুয়াডাঙ্গায় লুৎফর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় লুৎফর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাহাদুর পাড়া যুবসমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সিনিয়র একাদশ জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবর আলী, ওমর আলী ম-ল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহম্মেদ বিপ্লব, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওয়াশিম ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুজ্জামান বাবু। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতিৃ জাহাঙ্গীর হোসেন ও আবু জিহাদ নিশান। উল্লেখ্য, মৃত লুৎফর রহমান চৌধুরী চুয়াডাঙ্গার একজন সুনামধন্য শিক্ষক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর পিতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)